২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮
মস্কো : রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচ; আর সেরা উদীয়মানের পুরস্কার পেয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।
সবার একই কথা- এবারের বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছে ক্রোয়েশিয়া। ফাইনালে উঠে শিরোপার উল্লাস করতে পারেনি ঠিক, কিন্তু ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে তারা। দলের এই সাফল্যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অধিনায়ক লুকা মড্রিচ। ফলে এর পুরস্কার হিসেবে এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন তিনি।
মড্রিচ ছিলেন ক্রয়েশিয়ার মাঝমাঠের ভরসা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে তার দল রানার্সআপ হয়।
এই আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। দলের জয়ে ফাইনালে একটি গোল করেন তিনি। মোট চার গোল করে পুরো আসরে বেশ নজর কাড়েন তিনি।
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন বেলজিয়ামের থিবো কর্তোয়া। তার দল রাশিয়ার বিশ্বকাপে তৃতীয় হয়েছে।
সবচেয়ে বেশি গোল করে ইংল্যান্ডের হ্যারি কেন জিতেছে গোল্ডেন বুট। চলতি আসরে সবচেয়ে বেশি ছয়টি গোল করেছেন হ্যারি কেন।
সবমিলেই এই আসর দীর্ঘসময় স্মরণে থাকবে ফুটবলপ্রেমীদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D