২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮
মস্কো : পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। প্রথমে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে, পরে পেপের গোলে সমতায় ফিরে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ফের এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার দারুণ দলীয় বোঝাপড়ায় অষ্টম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। মাঝ মাঠে বল পেয়ে কিছুটা এগিয়ে মাঠের অন্য প্রান্তে লুইস সুয়ারেসকে পাঠান এডিনসন কাভানি। বাঁ দিক সতীর্থের দারুণ ক্রসে ছুটে গিয়ে হেড করে জালে পাঠান পিএসজির এই ফরোয়ার্ড।
২২তম মিনিটে লুইস সুয়ারেসের নিচু ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রুই পাত্রিসিও।
প্রথমার্ধে গোলের তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। পরে দ্বিতীয়ার্ধে পেপের গোলে সমতায় ফিরে পর্তুগাল। কিন্তু সেই সমতা বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধে ফের এডিনসন কাভানি আরেকটি গোল করে উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।
৫৫তম মিনিটে সমতা ফেরায় পর্তুগাল। ছোট করে নেওয়া কর্নার থেকে বল পেয়ে চমৎকার ক্রস করেন রাফায়েল গেরেইরো। অরক্ষিত পেপে দারুণ হেডে সারেন বাকিটা। এবারের আসর তো বটেই চলতি বছরে প্রথমবারের মতো উরুগুয়ের জালে গেল বল।
খানিক আগের নায়ক বেসিকতাস ডিফেন্ডার পেপে খলনায়ক হয়ে যান ৬২তম মিনিটে। তার হেড থেকে বল পেয়ে রদ্রিগো বেন্তানকুর বাড়ান কাভানিকে। পিএজসি ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন।
৭০তম মিনিটে গেরেইরোর চিপ এগিয়ে এসে ধরতে গিয়ে তালগোল পাকান উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা। সুযোগ এসে যায় বের্নার্দো সিলভার সামনে। কিন্তু ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার অনেক ওপর দিয়ে মেরে দলকে হতাশ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D