২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
চট্টগ্রাম: বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আগামী দিনে দেশ পরিচালনার জন্য প্রস্তুত হতে হবে।
ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য রোভার স্কাউটদের আরো যোগ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার দুপুরে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য মমত্ববোধ থাকতে হবে, দেশকে গড়ে তোলার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে।
শেখ হাসিনা বলেন, আজকে যে শিশু-কিশোররা এখানে, একসময় তোমরাই দেশের কর্ণধার হবে। এ দেশ যেন তোমরা পরিচালনা করতে পার সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে…আমি চাই তোমাদের সেবাধর্মী কার্যক্রম আরও বৃদ্ধি হোক, বিস্তৃতি পাক।
সারাদেশে স্কাউট কার্যকম সম্প্রসারণ ও উন্নয়নে সব ধরনের সহায়তা সরকার দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কাউটের সুফল দেশের সকল পর্যায় পৌঁছাতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ও কমিউনিটিভিত্তিক স্কাউটিং আরো সম্প্রসারণ করতে হবে।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে চাঁদপুর পৌঁছান। হেলিকপ্টারে হাইমচর উপজেলায় পৌঁছে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
জনসভায় যোগ দেওয়ার আগে স্টেডিয়ামেই জেলার ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D