জানাজা শেষে ফেরার পথে ৬ জনের করুণ মৃত্যু

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮

জানাজা শেষে ফেরার পথে ৬ জনের করুণ মৃত্যু

Manual3 Ad Code

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু ও সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ থেকে একটি পিকআপ ভাড়া নিয়ে মনিরুজ্জামান তার আত্মীয়দের নিয়ে খুলনায় গিয়েছিলেন অপর এক আত্মীয়ের নামাজের জানাজায়। ফেরার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়।

তালা সদর সার্কেলের আতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ট্রাকচাপায় কিশোর নিহত

সাতক্ষীরা জেলার কলরোয়ায় ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ (১৬) একই উপজেলার উত্তর ক্ষেত্রপাড়ার মো. বাবলুর ছেলে। কলারোয়া থানার ওসি বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাবুলখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, রাতে জয়নগর থেকে যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বাবুলখালি বাজারে পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সাতক্ষীরায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন হোসেন (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপজেলার কুমিরা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত লিটন হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কলেজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। পতিমধ্যে চালকের সহকারী লিটনের মৃত্যু হয়েছে।

এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরহাদ জামিল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় আহত লিটনের মৃত্যু হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহততের নাম নিত্য ঘোষ। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

Manual6 Ad Code

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিত্য ঘোষ একই উপজেলার জগন্নাথপুর গ্রামের শিবনাথ ঘোষের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে দুধ নিয়ে দেবহাটায় যাচ্ছিলেন নিত্য ঘোষ। পথে পারুলিয়া গার্লস স্কুলের সামনে আসরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার ভ্যানের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে ভ্যান থেকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Manual2 Ad Code

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী আরটিএনএনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code
Manual3 Ad Code