১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
নারায়ণগঞ্জ : কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। খালেদা জিয়া উপযুক্ত সময়ে শেষ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হেভেন কমিউনিটি সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করে সরকার প্রমাণ করল তাদেরকে আর জনগণ চায় না।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করেন মওদুদ আহমদ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে এই কর্মিসভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, নূর উদ্দিন আহাম্মদ, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।
এর আগে নারায়ণগঞ্জের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার তদন্ত কমিটি’র বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ৩ সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ শহরে হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।এই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘটনার তদন্ত চলছে।
অন্য এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপির রঙিন স্বপ্ন চুপসে যাবে। নির্বাচন নিয়ে বিএনপিকে আগে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান কাদের।
নারায়ণগঞ্জের ঘটনায়, সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য ডাকা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সড়কপরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত চলছে। যারা এই জনসম্মুখে পার্টির ভাবমূর্তিকে এই ধরনের ভায়োলেন্সের মধ্য দিয়ে নষ্ট করেছে, যারাই দোষী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D