৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৮
সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি এলাকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকালে কর্মজীবী পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। এসময় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের কল্যানে কাজ করে থাকে। দলের ভালো কাজের জন্য জনগন একাধিকবার বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু বর্তমান ভোটার বিহীন সরকার সাধারণ মানুষকে পছন্দ করেনা, সাধারণ মানুষের মতামতের তোয়াক্কা না করে তারা নিজেদের ক্ষমতার দাপটে দেশে আরেকটি ভোটার বিহীন নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, মহানগর বিএনপি নেতা আব্দুস সোবহান, সিরাজ খাঁন, সৈয়দ জাহাঙ্গীর, সবুর আহমদ।
কর্মজীবী পরিষদের সভাপতি জগলুর হোসেন জগলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ এম শাহিদ সমীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আহমদ সুমন, সহ- সভাপতি আব্দুল খালিক, এম মুজাহিদ আলী, আব্দুর রাজ্জাক, ফরিদ উদ্দিন, আব্দুস সোবহান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D