৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮
সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজাওে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মৎস্য মেলা। এ মৎস মেলার আয়োজন করেছে লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
শুক্রবার দুপুরে ফিতা কেটে মৎস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
এসময় তিনি বলেন, সিলেট অঞ্চল মৎস্য উৎপাদনের ঐতিহ্যবাহী স্থান। সবুজ বন-বনানী আর হাওর-বিল-খালের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটে রয়েছে মাছের অফুরন্ত ভান্ডার। মরমী কবি হাছন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিমসহ অনেক আউল-বাউল ও মনিষীর স্মৃতিধন্য সিলেটের মানুষ উৎসব প্রিয়। তাই সিলেটে যেকোন ধরণের আচার অনুষ্ঠান ও মেলা পার্বন উৎসব ও আনন্দঘন হয়ে উঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বাররের সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট সদর মৎস্য আড়তদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজি মো. জাহাঙ্গির আলম, সাংবাদিক আবুল মোহাম্মদ, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এনায়েত হোসেন, সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, লালবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হাজি আজাদ আহমদ, হাজি শাহাব উদ্দিন, জুবেদ আহমদ খান, মামুনুর রশিদ, মোক্তাদির আলী, ফারুক আহমদ, হীরা মিয়া, সালাই মিয়া, ইব্রাহিম মিয়া, হোসেন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D