ফেঞ্চুগঞ্জের কটালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল টেম্পু চালকের

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

ফেঞ্চুগঞ্জের কটালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল টেম্পু চালকের

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কটালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টেম্পু চালক। নিহত টেম্পু চালক রাহেল আহমেদ (২৭) কুলাউড়া উপজেলার লালপুরের এলাইছ মিয়ার ছেলে। ফেঞ্চুগঞ্জ থানার এস আই অমৃত কুমার সিলেটের সকালকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কটালপুরে রাস্তার পাশের খাদে দু্র্ঘটনা কবলিত টেম্পু ও প্রাইভেট কার দেখতে পায় পুলিশ। দুর্ঘটনাটি সম্ভবত ভোর রাতে হয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট