গোয়াইনঘাটে ৫জন নিহতের ঘটনায় মামলা করলেন নিহতের মেয়ে

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

গোয়াইনঘাটে ৫জন নিহতের ঘটনায় মামলা করলেন নিহতের মেয়ে

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় পাথর তোলার সময় মাটি চাপায় ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন বেগম। মামলা নং-০১ (তাং- ০৩/০১/১৮)।

গোয়াইনঘাট থানার ওসি দেলোওয়ার হোসেন সিলেটের সকালকে জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ১৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত করে মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পাথর তোলার সময় গর্ত ধসে মাটি চাপায় একই পরিবারের তিন জনসহ প্রাণ হারান ৫ জন। নিহতরা হলেন- বানিয়াচঙ্গ হবিগঞ্জের ইব্রাহীমের ছেলে জহুর আলী(৬৫), জহুর আলীর ছেলে মোজাহিদ (২২) ও তার কন্যা শাকিরুন (২৬, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র নুর মিয়া (৫০) ও বানিয়াচঙ্গের সাদেক মিয়া(৪০)।

এর আগে বিগত বছরের ১৩ নভেম্বর একই গর্তে মাটিচাপা পড়ে চম্পা রানী দাশ নামের এক কিশোরী শ্রমিক নিহত হয়। এর প্রায় দেড় মাস পর ফের একই গর্তে ৫ জনের মৃত্যু ঘটল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট