১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
কুমিল্লা : কুমিল্লায় বাসে অগ্নিসংযোগে ৮জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে আদালত মামলাটির চার্জশিট গ্রহণ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে কুমিল্লার ৫ নং অতিরিক্ত জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট জয়নব বেগমের আদালত এ পরোয়ানা জারি করেন।
গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামকস্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের আট ঘুমন্ত যাত্রী নিহত হন।এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় দুই বছর এক মাস তদন্ত ও পুলিশসহ ৬২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৭৮ জনের বিরুদ্ধে গতবছর ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়।
বিস্তারিত আসছে…..

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D