বিএনপি নেতা শামীম আহমদের পিতৃ বিয়োগে মাজহারুল ইসলাম ডালিমের শোক

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

বিএনপি নেতা শামীম আহমদের পিতৃ বিয়োগে মাজহারুল ইসলাম ডালিমের শোক

২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পিতা বিশিষ্ট মুরব্বীয়ান ও শালিস ব্যক্তিত্ব হাজী সোনা মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম।

বুধবার (২৭ ডিসেম্বর) পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়। তিনি বলেন, মরহুমের পরিবারবর্গ ও এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

মরহুম সোনা মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ইসলাম ডালিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট