মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেদ আহমদ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।

১৬ ডিসেম্বর বিকাল ৩টা ৪০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি মারা যান( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, একছেলে ,দুই মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট জুনেদ আহমেদের জানাযার নামাজ আজ রোববার বিকেল ৩টার দিকে তার গ্রামের বাড়ি বাহারমরদনে অনুষ্ঠিত হবে।

এদিকে, অ্যাডভোকেট জুনেদ আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  এম নাসের রহমান । শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি বলেন, প্রবীণ এই রাজনীতিককে হারিয়ে জেলা বিএনপি শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শোকবার্তায় আরও বলা হয়, জীবদ্দশায় অ্যাডভোকেট জুনেদ আহমদ ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠজন। তার মৃত্যুতে জেলা বিএনপি একজন নিবেদিত নেতা ও আভিভাবককে হারালো।