২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
নাটোরে শহরের আলাইপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের আশেপাশে বিপুল পরিমাণ র্যাব, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা অবস্থান নিয়েছে।
রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি এবং সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আলাইপুরের বাসার সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০০৮ সালে নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী ও নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু পত্নী সাবিনা ইয়াসমিন ছবি সিংড়া উপজেলায় বিএনপির একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য নাটোরে নিজ বাড়িতে আসেন। সকালে তিনি বাড়ির ভিতরে সিংড়া যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ করে একদল যুবক জয়বাংলা দিয়ে আক্রমণ করে। এসময় নাটোর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল (২৪) ও আনসার ভিডিপির সদস্য সোহেল রানা (৩৫) গুলিবিদ্ধ হয়।
এদিকে বিএনপি অভিযোগ করেছে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি এবং সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আলাইপুরের বাসায় হামলা করা হয়েছে।
অপর একটি সুত্র জানায়, রবিবার সকালে সিংড়া অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি সিংড়া যাওয়ার জন্য বের হওয়ার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিলসহ সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি দুলুর বাড়ির সামনে এসে গালাগালি করে সবাইকে জোর করে বাসার ভেতরে ঢুকিয়ে বাহির থেকে গেট আটকে দেয় এবং হাফরাস্তা এলাকায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা অবস্থান করছে এমন খবরে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে যায়।
এবিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তাজা আলী বাবলু বলেছেন, ‘রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদল-ছাত্রদল মিছিল করবে এজন্য তারা বহিরাগত অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে এসেছে এমন খবরের ভিত্তিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আলাইপুরে রাস্তায় অবস্থান নেয়। পরে দুলুর ক্যাডাররা গুলি করলে ছাত্রলীগ নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়।’
অপরদিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. রুহুল কুুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সিংড়া উপজেলা বিএনপির পরিচিতি সভায় যোগদানের জন্য তার স্ত্রী ও জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাসায় পুুলিশের সামনে প্রকাশ্যে হামলা করে। এসময় তাদের ছোঁড়া গুলিতেই দু’জন গুলিবিদ্ধ হয়, এ ঘটনা এলাকার সবাই দেখেছেন। এর বিচার আমি নাটোরের মানুষের উপরে ছেড়ে দিলাম।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান জানান, এখন ব্যস্ত আছি বিস্তারিত বলতে পারব না, তবে দুইজন জখম হয়েছেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানাবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D