২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
রাজবাড়ী : ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। যারা নির্বাচনে আসবে না বলছে, তারা মূলত দর-কষাকষির করে দাম বাড়াচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আগামী বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাতে সব দল অংশগ্রহণ করবে’ বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে, যারা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তারা হলুদ সাংবাদিকতা করছেন।’
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম প্রমুখ।
শেখ হাসিনাকে নামানোর ক্ষমতা দ্বিতীয় কোনো দলের নেই: হানিফ
দেশের জনগণ যতদিন চাইবে, শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামানোর ক্ষমতা বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দলের নেই।
বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ভূমিকার সমালোচনা করে হানিফ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তার একটি নজিরও কেউ দেখাতে পারবে না। কারণ তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট।
আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম
বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
সম্মেলন শেষে কুমিল্লায় ৩২ বছর পর আওয়ামী লীগের ৭১ সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করা হয়। ৭১ সদস্যের ওই কমিটিতে কাজী আবুল বাসারকে সভাপতি ও তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D