২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
জাতীয় পার্টির শাসনামলের কাজ নিয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে।
মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়।
সম্পূরক প্রশ্ন করতে গিয়ে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাননীয় মন্ত্রী বলেছেন- আমাদের জাতীয় পার্টির আমলে কোনো কাজ হয়নি। আপনারা আমাদের উত্তর বঙ্গের মানুষদের নানাভাবে সজ্ঞায়িত করেন। আমাদের মফিজ বলেন। আজ যে যমুনা সেতু সেটি কিন্তু আমার নেতা এইচএম এরশাদই শুরু করেছিলেন।
এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আপনি এখানে স্পিকার, আপনার এখানে রেকর্ড আছে। তিনি হঠাৎ করে একটা পার্টির ঘাড়ে, তাদের নেতার ঘাড়ে বদনাম দিয়ে দিলেন। আমি এমন ধরনের কোনো মন্তব্য করি না এবং আজও করি নাই।
জাপা’র ওই এমপি’র উদ্দেশে তিনি বলেন, আপনার শুনতে বোধ হয় একটু ভুল হয়েছে। আমি বলেছি, আপনারাও ক্ষমতায় ছিলেন। আপনারা কি চার লেন করেছিলেন? চার লেন তো আমরা করছি। এটা বলার অর্থ কি আমরা কাউকে ছোট করলাম? নাকি খাটো করলাম। আপনি আবার মফিজেও চলে গেলেন। এরকম বাজে শব্দ তো আমি ব্যবহার করিনি।
এই চার লেনের কাজ কাকে দিয়ে করানো হবে এটা সরকারের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী সশস্ত্র বিভাগ দেখেন। তিনি যদি সশস্ত্র বাহিনী দিয়ে করাতে চান, সেটা করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তাছাড়া যেখানে কাজই শুরু হয়নি, তাই কে কাজ করবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। চার লেন প্রকল্প প্রথম পর্যায়ে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্যায়ে আছে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত, তৃতীয় পর্যায়ে রংপুর থেকে বুড়িমারি হয়ে পঞ্চগড় পর্যন্ত যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D