২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন ও জোটপ্রধান বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। : বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আব্দুল হালিম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপার সভাপতি রেহেনা প্রধান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ন্যাপের চেয়ারম্যান অ্যাডভোকেট আজাহারুল হক, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। : বৈঠকে জাতীয় নির্বাচন, রংপুর সিটি নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D