২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা ভন্ডুল করতে সরকার গণ গ্রেফতারসহ নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকেই ঢাকা ও আশেপাশের এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, এসব করে সরকার অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিচ্ছে। এসব করে পার পাবেনা বলেও হুঁশিয়ারি করেন তিনি।
রিজভী বলেন, শুনতে পাচ্ছি বিভিন্ন স্থানে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হবেনা। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল রোধ করতে পারবেনা সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D