২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের বৈঠক চলছে।
সোমবার বেলা ১০টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সোমবার বেলা পৌনে ১১টায় বৈঠক করবেন।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুটি বৈঠকই গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার উপস্থিত থাকতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।
রবিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের এই সংলাপ শুরু হবে। শ্যাননের বাংলাদেশ সফর বিষয়ে মার্কিন দূতাবাস জানায়, ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দূতাবাস সূত্রে আরো জানা গেছে, সংলাপে রাজনীতি, অর্থনীতিসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা সঙ্কটসহ আঞ্চলিক বিষয়ে আলোচনা করবে দুই পক্ষ।
সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আন্ডার সেক্রেটারি শ্যানন। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
রোহিঙ্গাদের সঙ্কট অত্যন্ত ভয়াবহ : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মায়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের পৈশাচিক নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্কট অত্যন্ত ভয়াবহ বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সায়মন হেনশ ও পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হ্যাদার নুয়াট।
এই মুহূর্তে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়ার ওপর যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
তিনি বলেন, এখানে আশ্রিত রোহিঙ্গারা যতদিন থাকবে ততদিন মার্কিন সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। যাতে রোহিঙ্গারা আর্থিক ও মানসিক ভাবে কষ্ট না পায়।
এর আগে ২২ সদস্যের মার্কিন প্রতিনিধিদল কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D