২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণজোয়ারের কাছে জাতীয় নির্বাচন নিয়ে সমঝোতায় আসতে বাধ্য হবে সরকার। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের লোকজন যাই বলুক না কেন তাদেরকে সমঝোতায় আসতেই হবে, সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই জয়ী হবে।’
তিনি আরো বলেন, তারা জানে যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেন না, সে জন্য তারা সমঝোতায় আসতে চাইছেন না।’
এতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল ও শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো সংঘাতে জড়াতে চায় না, সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন।
সংলাপ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া কক্সবাজার যাওয়ার পথে গাড়িবহরে হামলা এবং আসার পথে বোমাবাজি ও দুটি বাসে আগুন দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার সারাদেশে জেলা শহরে এবং শনিবার রাজধানীর থানা পর্যায়ে প্রতিবাদ সভা কর্মসূচি পালনের ঘোষণা দেন।
যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের দল। সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সামনে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে বেগম জিয়া আন্তর্জাতিক সম্প্রদায়সহ মায়ানমারের প্রতি আহবান জানিয়েছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া মানবিক কারণে কক্সবাজার সফর করেছেন। তার এ মানবিক সফরে হামলা চালিয়ে সরকার নিজেদেরকে সন্ত্রাসী দল হিসেবে আরেকবার প্রমাণ করল।’
হামলার সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে সরকার গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করার আরেকটি পরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন ফখরুল।
মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘সরকারের মদদে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত বেপরোয়া সন্ত্রাসী হামলার ঘটনা রাজনীতিতে অশনিসংকেত।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গাড়িবহরে আওয়ামী ক্যাডারদের হামলায় আবারো প্রমাণিত হলো সারাদেশ এখন সন্ত্রাসের ভয়াল রাজ্যে রুপান্তরিত হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মনে হয় সন্ত্রাসী, গুন্ডা-পান্ডারা এদেশের হর্তাকর্তা। খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়েই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক হামলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D