২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বরাত দিয়ে মঙ্গলবার জয়নাল হাজারীর স্থানীয় দৈনিক হাজারিকা প্রতিদিনের অনলাইন সংস্করণে ‘ফেনীতে হামলার ব্যাপারে খালেদা-সুষমার সঙ্গে টেলিফোনে কথা বলেছে’ শিরোনামে একটি খবর দেয়া হয়েছে।
আব্দুল আউয়াল মিন্টুর বরাতে দৈনিক হাজারিকা প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনটি নিম্নে সিলেট সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
প্রতিবেদনে বলা হয়- গত শনিবারে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হবার পর খালেদা জিয়া চট্টগ্রাম পৌছেই সার্কিট হাউজ থেকে ভারতের মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার আগে তিনি তার সফর সঙ্গী আহত দুই সাংবাদিকের সঙ্গে কথা বলে বিষয়টির ওপর বিস্তারিত খবরা-খবর নেন। খালেদা জিয়া সুষমা স্বরাজকে বলেছেন আপনার সঙ্গে আলোচনা মোতাবেক আমি যখন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করি ঠিক তখনই রোহিঙ্গাদের দেখতে যাবার সময় আমার ওপর আমার নিজ জেলা ফেনীতে সরকারী দলের এমপির নেতৃত্বে নগ্ন হামলা হয়। এতে আমার অসংখ্য নেতাকর্মী ও আমার সঙ্গে থাকা বেশ কিছু মিডিয়া কর্মী বা সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন।
প্রতিবেদনে এও বলা হয়, এই প্রফাইলটি নিয়ে নেতৃবৃন্দ ভারত-চীন-ইংল্যান্ড ও আমেরিকা সফর করবেন এবং ওইসব দেশের নেতৃবৃন্দের কাছে হামলার বিষয়টি ব্যাখ্যা করবেন। তার আগে খালেদা জিয়া মঙ্গলবার ঢাকায় ফিরে বুধবারেই একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং পূর্বাপর সবকিছু সেখানে ব্যাখ্যা করবেন। বিএনপির অবস্থান ও কর্মসূচী সম্পর্কে জানতে হলে আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সকলকে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি বিষয়টি সার্বক্ষণিক মণিটরিং করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D