২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
ফেনী : রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারের উদ্দেশে শনিবার সকালে রওনা হয়ে ফেনী পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন ফেনী সার্কিট হাউজে অবস্থান করছেন।
শনিবার বিকেল পাঁচটা সাত মিনিটে তিনি সার্কিট হাউজে পৌঁছান বলে বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।
সার্কিট হাউজে বিশ্রাম শেষে খালেদা জিয়া চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। রবিবার সকালে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
ফেনীতে প্রবেশের সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। সার্কিট হাউজে পৌঁছানোর পরপরই সেখানে নেতাকর্মীদের ঢল নামে। শ্লোগানে শ্লোগানে সার্কিট হাউজের আশপাশ মুখরিত হয়ে উঠেছে।
নেতাকর্মীদের ভিড়ে চট্টগ্রামমুখী মহাসড়কের অর্ধেক ছিল তাদের দখলে। প্রায় ১ কিলোমিটারের বেশি স্থান জুড়ে কুমিল্লা ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে স্লোগান দেয়।
এর আগে আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি অতিক্রম করেন খালেদা জিয়া। কাঁচপুর পার হওয়ার পর নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ এবং কুমিল্লার দাউদকান্দি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন নিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিবেন।
এই কর্মসূচি সফলে সরকারের সহযোগিতা চেয়ে ফখরুল সকালে বলেছিলেন, ‘আমরা আশা করি, পথিমধ্যে সরকারের সব ধরনের সহযোগিতা পাব। পুলিশ মহাপরিদর্শক আমাদের আশ্বাস দিয়েছেন, তারা দেশনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার সফর যাতে সুন্দরভাবে হয়, তাতে সহযোগিতা করবেন।’
বিএনপি মহাসচিব জানান, খালেদার এই সফরে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।
রোহিঙ্গা সঙ্কট শুরুর পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ২২ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজারের যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়।
উল্লেখ্য, মায়ানমারের সেনাবাহিনী অভিযানের ঘোষণা দিয়ে আগে থেকেই রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অবরুদ্ধ করে রাখে। এরই মধ্যে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট মধ্যরাতের পরে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D