২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে বেগম খালেদা জিয়ার আদালতে বলা মিথ্যাচার রাজনীতির ভাষা নয়, এটা রাস্তার ভাষা।
মন্ত্রী বলেন, তিনি (খালেদা) আদালতে গিয়ে এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, সেটা রাজিনৈতিক বক্তব্য। যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে।
শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে যোগদানের প্রাক্কালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না। ত্রাণ সরবরাহ করা না গেলে ছয় লাখ মানুষ কষ্ট পাবে। ত্রাণ দেয়ার নামে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
ওবায়দুল কাদের বলেন, ত্রাণের নাম করে তিন দিন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে রাখবেন। এতে ত্রাণ সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে। বিষয়টি মানবিক হলেও তাদের উদ্দেশ্য রাজনৈতিক।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশের শত শত মানুষকে তিনি পুড়িয়ে মেরেছেন। শত শত মানুষের কান্নার রোল এখনো বাংলার আকাশে ভেসে আসছে। আদালতে গিয়ে কান্নাকাটি করে জনগণের কাছে মায়া কান্না দেখিয়ে তথাকথিত সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়েছেন, তা বিশ্বের কোনো সভ্যতার মধ্যে পড়ে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D