২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০১৭) ঢাকার আলিয়া মাদ্রাসায় স্হাপিত বিশেষ জজ আদালতে মিথ্যা ও বানোয়াট মামলায় হাজিরা দেওয়ার সময় রাজপথে ছিল জাতীয়তাবাদী যুবদল।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার সময় অতন্ত্রী প্রহরীর মত নেত্রীর পাশে ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময়ও নেত্রীর পাশেই ছিল যুবদলের নেতাকর্মীগণ।
এ সময় রাজপথে মিছিল করেছে যুবদল।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব বলেন, ‘ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমুলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে।
জাতীয়তাবাদী যুবদল একটি দুর্বার যুব-আন্দোলন গড়ে তুলে এই অবৈধ বিনা ভোটের উড়ে এসে জুড়ে বসা সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে’।
সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল বানেয়াট মামলা প্রত্যাহার করতে হবে। সরকারের সকল অন্যায়ের কঠিন জবাব দিবে যুবদল। অবৈধ সরকারের দিন শেষ হয়ে আসছে। নিভে যাওয়া গণতন্ত্রের প্রদীপ আবার প্রজ্জ্বলিত করতে রাজপথে থাকবে যুবদল। আর যুবসমাজকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে বিদায় করা হবে ফ্যাসিবাদী সরকারকে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার সময় আরো উপস্হিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, এসএম জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, মোস্তফা কামাল রিয়াদ ও মোস্তফা জগলুল পাশা পােপেল’সহ যুবদলের অসংখ্য নেতাকর্মী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D