হরতালে সহিংসতা হলে উপযুক্ত জবাব দেয়া হবে : কাদের

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭

হরতালে সহিংসতা হলে উপযুক্ত জবাব দেয়া হবে : কাদের

আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সহিংস রূপ নিলে তখন জবাব সেরকম ভাবেই দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

গতকাল বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কান্না প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উনারে কাঁদতে বলেন। হতাশ হয়ে চোখের জল ফেলছেন উনি। তার অবস্থায় পড়লে আমাদের কি হতো, সেটা আমরা জানি না। সেটা আমাদের ভাগ্যে হয়নি।’

মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি তো মেরুদণ্ডহীন না। জোর করে বিদেশ পাঠানো হলে উনি নিজেই বলতেন।’ তাকে জোর করে পাঠানো হচ্ছে না তিনি নিজেই ছুটি নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ৯ অক্টোবর রাতে ঢাকায় অনুষ্ঠিত এক ঘরোয়া বৈঠক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমানসহ জামায়াতের নেতাদের পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নেতাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার ঘটনার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবীতে ১ দিনের শান্তিপূর্ণ হরতালসহ তিনদিনের কর্মসূচী ঘোষণা করা হয়।