২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভূক্ত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।
রবিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকার কি হবে, সেটি যেহেতু নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয়, তাই এ বিষয়ে কমিশনের সঙ্গে আমাদের কোনো আলাপ হয়নি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না জানতে চাইলে ইনু বলেন, আমরা আশাবাদী। গত নির্বাচনে যারা ভোট বর্জন করে আগুন সন্ত্রাস করেছে। তারা এবার সেগুলো থেকে বেরিয়ে আসবেন।
এ পর্যন্ত ২৫টি দলের সঙ্গে সংলাপ করল ইসি। এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করেছে ইসি। এরপর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D