১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৭
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের জন্য নির্মিত হচ্ছে নতুন বহুতল ভবন। নির্মাণ কাজ চলতে থাকা অবস্থায়ই ভবনটির ছাদ ধসে পড়েছে। এতে আহত হয়েছে দুই নির্মাণ শ্রমিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আল-আমিন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নেয়। জানা যায়, চান্দিনা থানা পুলিশের কার্যক্রমের জন্য আশির দশকে দ্বিতল ভবন নির্মিত হয়। ওই ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকায় ২০১৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের অনুমতি নিয়ে কাজ শুরু করে প্রমিন্যান্ট ইঞ্জিনিয়ার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই সালের শেষ দিকে পুরনো ভবনটি ভেঙে নতুন ভবনের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আর শুরুর দিক থেকে নি¤œমানের পাথর, ইট ও সিমেন্ট ব্যবহার করে আসছিল সংম্লিষ্ট কর্তৃপ। ভবনটি যেহেতু পুলিশের সেহেতু স্থানীয় লোকজনও এ বিষয়ে কথা বলার সাহস পাচ্ছিল না। : গতকাল বৃহস্পতিবার ভবনটির ৪শ’ স্কয়ার ফিটের পোর্স ছাদের ঢালাই চলছিল। ঢালাই কাজের শেষ পর্যায়ে শ্রমিকরা ছাদ থেকে নেমে আসার সময় হঠাৎ ধসে পড়ে নির্মাণাধীন পুরো ছাদটি। তাৎণিকভাবে পার্শ¦বর্তী ভাড়াটিয়া ভবনে থাকা চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এসময় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভবনটি নির্মাণ ও ছাদ ঢালাই কাজের জন্য যে পরিমাণ রড ও সিমেন্ট দেয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম পরিমাণ রড-সিমেন্ট ব্যবহারে এ ঘটনাটি ঘটেছে। : ঘটনার পরপর দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ঠিকাদার আলমগীর হোসেন জানান, মূলত নির্মাণ শ্রমিকদের গাফিলতিতেই এ ঘটনাটি ঘটেছে। তবে যেটুকু তি হয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করবো। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে প্রকৌশলী পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D