২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় শেখ হাসিনার পতন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সুইডেন শাখা’র আয়োজনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গাদের ওপর গণহত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী করে বাংলাদেশে সফররত মায়ামারের মন্ত্রীকে কঠোর প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একই সাথে রোহিঙ্গাদের পূর্ণ স্বাধীনতা, নাগরিকত্ব এবং নিরাপত্তা দিয়ে মায়ানমারে ফেরত নিতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘসহ বিশ্বের কাউকে তোয়াক্কা করছে না মায়ানমার। রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে এতোদিন পর অংসান সু চির মন্ত্রী টিন্ট সোয়ে বাংলাদেশে কেন এসেছেন? সারকারের সঙ্গে কি আলোচনা হচ্ছে তাও আমরা জানি না।
সরকার সবকিছু ভুলে নাকি মায়ানমারের কাছ থেকে আতপ চাল চেয়ে বসে, সে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। যদি এটি করে থাকে তাহলে খুব ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় শেখ হাসিনার পতন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় আরো উপস্থিত ছিলেন- দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D