২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭
টাঙ্গাইল : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছে। আর এখন দেশের মানুষকে ৭৫ টাকা কেজি দরে চাল কিনে খেতে হচ্ছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকার কথায় এবং কাজে এক নয়। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছে। আর এখন দেশের মানুষকে ৭৫ টাকা কেজি দরে চাল কিনে খেতে হচ্ছে।
বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের দিন শেষ হয়ে আসছে। আগামীতে দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে এবং বিএনপিই সরকার গঠন করবে।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সহসভাপতি সাদেকুল আলম খোকা প্রমুখ বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D