১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৭
কক্সবাজার : স্বজনদের জন্য বহুল প্রতিক্ষিত মানব শিশুর জন্মের সময়। তবে খোলা আকাশের নীচে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুদুটির জন্মের এমন সময় হয়তো আশা করেননি স্বজনরা।
মায়ানমারে সরকারি বাহীনির অব্যাহত দমন অভিযানের মুখে প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা নারীই গর্ভবতী। আর এমনই এক নারী জন্ম দিয়েছেন দুই শিশু সন্তান। তবে কক্সবাজারের বালুখালী শরনার্থী ক্যাম্পের রাস্তার মাঝে জন্মের সময় মেলেনি তাদের জন্য কোন সহায়তা।
ধাত্রী ছাড়াই অনভ্যস্ত আর এক রোহিঙ্গা নারীর সহায়তায় জন্ম নিয়েছে শিশুদুটি। আর এই দৃশ্য ধরা পড়েছে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায়।
গত ২৪ আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলার পর রোহিঙ্গা দমনে সেনা ও পুলিশের অভিযান শুরু হয়। রোহিঙ্গাদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে মায়ানমারে সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা। অভিযানের পর নিজেদের বাঁচাতে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। ইতোমধ্যে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের কর্মকর্তারা ধারণা করছেন। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলেও তারা মানবেতর জীবন কাটাচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D