ফ্রান্সে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৬

Manual8 Ad Code

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জাতীয় দিবস উদযাপনের সময় ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত শতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিউনিশিয়ান বংশোদ্ভূত ফ্রান্সের এক নাগরিক ওই হামলা চালায়।

সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩১ বছর। দুই দেশের নাগরিকত্ব ছিল বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও হামলার পেছনে আইএস জড়িত থাকার বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য সমর্থকদের অপেক্ষা করতে বলছে আইএস নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আমাক নিউজ অ্যাজেন্সি।

ফরাসি কর্মকর্তারা বলছেন, তারা ওই হামলার পর তদন্ত শুরু করেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলায় ব্যবহৃত ট্রাক থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ বলছে, হামলাকারী নিস শহরেই বসবাস করতেন বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

গুলি ছুড়েছিলেন হামলাকারী

Manual1 Ad Code

বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে নিস শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইসে জনতা যখন আতশবাজি পুড়িয়ে আনন্দ উদযাপনে মত্ত তখনই দ্রুতগতির একটি ট্রাক ইচ্ছে করেই চালক উঠিয়ে দেন জনতার উপর। হামলার পর ফ্রান্সের পুলিশ বলছে, এর আগে ওই হামলাকারী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বলে তাদের কাছে তথ্য আছে। তবে গোয়েন্দা সংস্থার কাছে এ বিষয়ে কোনো তথ্য ছিল না বলে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস জানিয়েছে।

Manual4 Ad Code

ফ্রান্সের নিসে হামলাকারী ট্রাকের চালক পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে পিস্তল উঁচিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছিলেন। শুক্রবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

ফরাসি টেলিভিশন চ্যানেল আইটেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের একটি রেস্তোঁরায় ট্রাক হামলাকারীর সঙ্গে আরো এক বন্দুকধারী স্বাক্ষাৎ করেছিল। তবে সেখানে কোনো জিম্মি পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি আইটেল। হামলার পর ট্রাক থেকে বেরিয়ে এক ব্যক্তি পায়ে হেঁটে পাশের একটি রেস্তোঁরায় ঢুকে পড়ে। লে বাফেলো নামের রেস্তোঁরায় ঢুকে পড়া ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code