মক্কার মসজিদে যে অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

মক্কার মসজিদে যে অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।

বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আজেল।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। খবরটি প্রকাশ করেছে আজেল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতর প্রকৃতি এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের ‘তাজির’ শাস্তির আওতায় মৃত্যুদণ্ড দেন। পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হয়। পরে রাজকীয় আদেশে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

বিবৃতি অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি শরিয়াহর বিধান প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট