২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭
বর্তমান ভোটবিহীন সরকার নিজেই গুমের সাথে জড়িত থাকার জন্য আন্তর্জাতিক গুম দিবস পালন করে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ আয়োজন করে বিএনপি।
সংবাদ সম্মেলন শুরুর আগে বিএনপির পক্ষ থেকে বিগত আন্দোলনের সময় গুম হওয়া নেতাকর্মী ও স্বজনদের নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়।
সংবাদ সম্মেলনের আগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির গুম ও ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন মির্জা ফখরুল। মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে এখন কেউ নিরাপদ নয়। কে কখন গুম হয়ে যায় সেই আতঙ্কে ভুগছেন।’ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ‘ক্ষমতাসীন অপশক্তিকে পরাজিত করতে’ আন্দোলনের আহ্বান জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D