তত্ত্বাবধায়ক ইস্যুতে হাত দিলে তার হাত পুড়ে যাবে : তোফায়েল

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৭

তত্ত্বাবধায়ক ইস্যুতে হাত দিলে তার হাত পুড়ে যাবে : তোফায়েল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় কেন্দ্র করে কেউ যদি মনে করেন, আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, তবে তারা ভুল স্বর্গে আছেন। কারণ এ ইস্যুতে কেউ হাত দিলে তার হাত পুড়ে যাবে।

রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সংসদকে নয়, সংসদীয় ব্যবস্থাকে অপরিপক্ক বলেছেন প্রধান বিচারপতি, তিনিই অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে পারেন।

তোফায়েল বলেন, ‘মওদুদ আহমেদ ও ফখরুল ইসলামদের যদি লজ্জা থাকত, তাহলে তারা বিএনপি করতেন না। কারণ ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের ৩২৩ পৃষ্ঠায় বলা হয়েছে অবৈধ জিয়াউর রহমানের সরকার প্রথম সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অন্তর্ভুক্ত করেছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট