২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭
সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশ ও রাজনীতির জন্য অশনি সংকেত, তার এ বক্তব্যে বিএনপি হতাস ও বিস্মিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ২১ অগাস্টের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য বিএনপি হতাস ও বিস্মিত। ক্ষমতায় থেকে বিচার বিভাগ এবং সর্বোচ্চ আদালত নিয়ে এই ধরনের তৎপরতার পরিণতি শুভ হবে না।
মির্জা ফখরুল বলেন, ‘সংবিধানের বিতর্কিত ষোড়শ সংশোধনী বাতিল করে যুগান্তকারী রায় দেয়ার পর থেকে প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা বিচার বিভাগ এমনকি প্রধান বিচারপতিকে নিয়ে ব্যক্তিগত বিষোদগার করছেন। তারা এমন সব কথাবার্তা বলছেন যা দেশ ও রাজনীতির জন্য অশনি সংকেত।’
বর্তমান সরকারকে অনির্বাচিত উল্লেখ করে ফখরুল বলেন, ‘তবু যেভাবেই হোক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আছেন। তিনি প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন। জনগণকে বিচার বিভাগের বিরুদ্ধে উস্কে দেয়ার চেষ্টা করছেন। দায়িত্বশীল পদে থেকে তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেশকে আরো নৈরাজ্যের দিকে নেবে বলে আমরা মনে করি।’
ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করছি।’
সংবাদ সম্মেলেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D