অন্তত আ.লীগের ভোটারদের কাছে মাফ চান, প্রধানমন্ত্রীকে আলাল

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

অন্তত আ.লীগের ভোটারদের কাছে মাফ চান, প্রধানমন্ত্রীকে আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আপনি অন্তত আপনার ‘আওয়ামী লীগের’ ভোটারদের কাছে মাফ চান।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘বিচার বিভাগের মর্যাদায় মৌলিক অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আলহ্জ্বা মো. আতিকুজ্জামান।

আলাল বলেন, প্রধানমন্ত্রী অবিলম্বে তার বক্তব্যে প্রত্যাহার করে বিচার বিভাগের কাছে যদি ক্ষমা না চান। অন্যথায় যে কাজ-কর্ম আপনার সরকারের নিচের লেভেল থেকে শুরু হয়েছে এর চাইতে বেশি অশোভন কথা আপনি সোমবার বলেছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধান বিচারপতির উদ্দেশ্য দেয়া আপনার (প্রধানমন্ত্রী) বক্তব্য প্রত্যাহার করুন এবং আপনি অন্তত আপনার ‘আওয়ামী লীগের’ ভোটারদের কাছে মাফ চান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে আলাল বলেন, আমরা প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ এটা সম্পূর্ণ অসাংবিধানিক ও অশোভন কথা এবং সকল আইন-কানুন-শিষ্ঠাচার বর্হিভূত কথা।

বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন নিজের মধ্যে বার বার প্রশ্নের উদ্রেক হয় আমরা কী আসলে একটি স্বাধীন দেশের নাগরিক? না কি স্বাধীন আওয়ামী লীগের দ্বারা শাসিত একটা দেশ? শুধু তারা স্বাধীন? অন্য কেউ নয়?