২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে আপনার (বেগম খালেদা জিয়া) নির্দেশনা প্রয়োজন। দয়া করে গ্রীষ্ম, বর্ষা, শীত দেখার দরকার নাই।’
শনিবার রাজধানীতে বিএনপি-জামায়াত জোটের শরিক জাগপার ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘ষোড়শ সংশোধনীর রায়: কোন পথে সরকার’ শীর্ষক এ আলোচনা সভার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে আপনার (বেগম খালেদা জিয়া) নির্দেশনা প্রয়োজন। দয়া করে গ্রীষ্ম, বর্ষা, শীত দেখার দরকার নাই। গণতন্ত্র রক্ষায় আন্দোলনের কর্মসূচি দিন, তাহলেই জনগণ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে।’
রায়ের সমালোচনা করে বক্তব্য দেয়ায় সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর। বলেন, ‘আপনার অপ্রাসঙ্গিক বক্তব্য যদি ষোড়শ সংশোধনীর রায়কে বাধাগ্রস্ত করে তাহলে সকল পরিণতির জন্য আপনাকে দায় নিতে হবে। আপনার থেকে আওয়ামী নেতাদের মত বক্তব্য জনগণ আশা করে না।’
বড় বড় মেগা প্রকল্প মেগা দুর্নীতির মহাসড়কে হাঁটতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে বড় বড় দুর্নীতি হচ্ছে, আর সেই টাকা দেশের বাইরে গিয়ে সুইস ব্যাংকে জমা হচ্ছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, কেন্দ্রীয় সহসভাপতি তাসমিয়া প্রধান, ঢাকা মহানগর সভাপতি আসাদুর রহমান খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D