২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবেলায় মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু ভবনের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খবর বাসসের।
ওবায়দুল কাদের বলেন, ‘আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি, চক্রান্তের মুখে পতিত হয়েছি, আবারো ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে নস্যাত করার জন্য এই ষড়যন্ত্র শুরু হয়েছে।’
তিনি বিএনপি’কে উদ্দেশ্য করে বলেন, ‘একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে। ইস্যুর পর ইস্যু খোঁজে, কিন্তু আন্দোলনে মাঠে থাকে না। সাড়ে ৮ বছরে কোনো আন্দোলন করতে পারেনি।’কাদের আরো বলেন, বিএনপির শাসন আমল মানেই সারি সারি লাশ, শত শত মানুষ পুড়িয়ে মারা। আর লুটপাটের অপর নাম বিএনপি।’
তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আবার ক্ষমতায় এলে ভয়ঙ্কর অমানিশায় দেশ পতিত হবে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহদ্বারে পৌঁছে গেছে। গর্ত থেকে উঠে আবার লাফালাফি শুরু করে দিয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘অপশক্তিকে প্রতিহত করতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করতে মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাই আবার জয়ী হবো এবং সরকার গঠন করবো।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস।
সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা মাহনগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, দক্ষিণের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান বক্তৃতা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D