২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭
বিএনপি নির্বাচনে জয়ী হতে পারবে না জেনেই ভিন্ন পথ অবলম্বন করছে। আন্দোলনে ব্যর্থ হয়ে চক্রান্তে নেমেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন টোল প্লাজায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সফল হবে না। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্বাচনে জয়ী হতে পারবে না জেনেই তারা দিশেহারা হয়ে ভিন্ন পথ অবলম্বন করছে।
তিনি আরো বলেন, দেশের সবগুলো দলের অংশগ্রহণের মাধ্যমে একটি ভালো নির্বাচনের প্রস্তুতি চলছে। তিনি এই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহবান জানান।তিনি বলেন, আগামী ঈদুল আযহার ছুটিতে কর্মজীবি ও ঘরমুখো মানুষ যেন যানজটের বিড়ম্বনায় না পড়েন তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাট বসানো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্বারা কোরবানীর পশু বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D