নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামী নিহত

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামী নিহত

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে জেল পলাতক এক আসামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জেল পলাতক জালাল দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার রাতে তাকে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট