২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের মন্ত্রী-এমপিরা প্রতিনিয়ত মিথ্যা ও ভ্রান্ত অপপ্রচারে মত্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেখানকার জামায়াতে ইসলামীর নেতাদের সাথে বৈঠক করেছেন-একটি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে লন্ডন অবস্থান করছেন। চিকিৎসা শেষে যথাসময়ে দেশে ফিরে আসবেন। কিন্তু দুঃখ ও উদ্বেগের বিষয় হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ সরকারের মন্ত্রীরা বলতে শুরু করেছেন খালেদা জিয়া মামলার ভয়ে পালিয়েছেন। বিচারাধীন বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এ ধরনের বক্তব্য অবশ্যই ন্যায় বিচারের অন্তরায়।’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জিব চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D