২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র প্রধান উপদেষ্টা মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’ জঙ্গীবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান করছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জঙ্গী দমনে কঠোর অবস্থানে রয়েছেন। স্বাধীণ দেশে জঙ্গীদের কোনো স্থান নেই। জান্নাতুল ফাহিম জঙ্গীদের বোমা হামলায় নিহত হয়েছে। আমি ফাহিমসহ অন্যান্য যারা বোমা হামলায় নিহত হয়েছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। শুক্রবার ২৮ জুলাই সন্ধ্যা ৭ টায় জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী গুলজার আহমদের সভাপতিত্বে,সংসদের সাধারণ সম্পাদক ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খানের পরিচালনায় হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জঙ্গীদের বোমা হামলায় নিহত অকাল প্রয়াত ছাত্রনেতা দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নবগঠিত কমিটির অভিষেক অনৃষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ , সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র উপদেষ্টা এডভোকেট নাছির উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান,সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র উপদেষ্টা মো: আবু জাহিদ, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পদক প্রাপ্ত এবি কৃষি প্রকল্পের পরিচালক আব্দুল বাছিত সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন কামরান, সাংগঠনিক সম্পাদক সমসের সিরাজ সুহেল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু,সাধারণ সম্পাদক মমিনুল হক বকুল,কুয়েত আলজাহার আওয়ামী লীগ নেতা এম এ রউফ, । প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D