২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৭
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি লন্ডন চক্রান্তে মেতে উঠেছে। তারা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নির্বাচনকে ভুন্ডল করার পাঁয়তারা করছে।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্ত ছাড়া তারা জীবনে কিছু করেনি। এবারো তারা এর বাইরে যায়নি। ২০০১ সালের মত তারা আবার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন করার পায়তারা করছে। উন্নয়নের কর্মকান্ড ব্যাহত করতে তারা আবার মাঠে নেমেছে।’
তিনি বলেন, বিএনপি সবসময়ই চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এবারো তারা চক্রান্ত শুরু করেছে। আমরা আশঙ্কা করছি ২০০১ সালের মত আবারো জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নির্বাচনের ষড়যন্ত্র করছে। এ চক্রান্ত আমরা হতে দেব না।বৈঠকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য চট্টগ্রাম ও ফেনী অঞ্চলে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং উত্তরাঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পৃথক দুটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D