|
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর সভার কান্দিরপার গ্রামের প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, জকিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দিরপার গ্রামে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় দরজা ভেঙে একদল ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। ডাকাতেরা গৃহকর্তী ও তার মেয়েদের হাত-পা বেঁধে জিম্মি করে ঘরের সব মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
কান্দিরপার গ্রামের বাসিন্দা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমাদের গ্রামে এমন ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকার মানুষ আতঙ্কিত। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ কান্দিরপার গ্রামের ওই বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D