বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের উদ্দেশে আসার পথে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ সরকারসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শ্রাবণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজারসংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার সুন্দর সরকারের ছোট ছেলে। সে বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করত বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনায় জড়িত বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট