|
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারিসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নগরীর আম্বরখানা ট্রাফিক বক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব মালামাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি নীল-হলুদ রঙের EICHER পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ন-২২-২১৩৫) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ১১৬টি Luminous Inverters (আইপিএস), VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে কামরুল হাসান (২৮), হবিগঞ্জ সদর উপজেলার নয়াহাটি (ভাসমান) এলাকার রঞ্জিত সরকারের ছেলে অপু সরকার (২২) এবং বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে মো. তারেক (১৮)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের করা হয়েছে।
আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D