১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৭
মোঃ লুৎফুল হাই ভূঞা : বিএনপির ভিশন২০৩০ রূপকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে,আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংললাদেশ জাতীয়তাবাদী দল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দকে মনোনয়ন প্রদানে অগ্রাধিকার দেয়ার সম্ভাবনা রয়েছে।এ লক্ষ্যে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে চলছে ব্যাপক বিচার বিশ্লেষণ। এদিকে সম্ভাব্য জাতীয়তাবাদী দলের তরুণ প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান থেকে শুরু করে যে কোন উপলক্ষ্যে তরুণ মনোনয়ন প্রার্থীরা এলাকার লোকজনদের আপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের একাধিক নির্ভরযোগ্য তথ্য থেকে জানা যায়,
বিএনপি চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলের নেতৃত্বে আনতে চান।আর সেই লক্ষ্যকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্ব সুসংহত করতে দলের তরুণ,উদীয়মান সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে দলীয় আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, যোগ্যতমদের আগামী জাতীয় সংসদে সাংসদ হিসাবে দেখতে চান। এদিকে এই বিশেষ লক্ষ্যকে সামনে এগিয়ে নেয়ার আরও একটি বড় কারণ হলো বর্তমান নির্বাচন কমিশনের হিসেব মতে মোট ভোটারের ৫৪% হলো তরুণ।আর এই তরুণ ভোটারদের কাছে টানতে তরুণ নেতৃত্বই বেশী ভূমিকা রাখতে পারবে বলে বিশ্লেষকগণ মনে করেন। নির্ভরযোগ্য সূত্র মতে,সাবেক ছাত্রনেতাদের থেকে যারা এরি মধ্যে মনোনয়নের সবুজ সংকেত পেয়েছেন,আবদুল আওয়াল খান তাদের মধ্যে একজন।
কুমিল্লা -৪,(দেবিদ্বার) আবদুল আওয়াল খান,ঢাকা কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস,সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল,সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ,বিএনপি।
কুমিল্লা -৩ (মুরাদনগর) মোঃ একরামুল হক বিপ্লব,সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিন একাংশ) মোরতাজুল করীম বাদরু,সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি।
চাঁদপুর -৩ (সদর) মোস্তফা খান সফরী,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
চাঁদপুর -৫ (হাজীগঞ্জ ও শাহরাস্থি) জাহাঙ্গীর আলম মিন্টু,সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট কলামিস্ট,জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি।
ব্রাহ্মণবাড়ীয়া-৩ (সরাইল ও আশুগঞ্জ) শেখ মোহাম্মদ শামীম,সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি,উপদেষ্টা,ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
ব্রাহ্মণবাড়ীয়া-৫( নবীনগর) সালাউদ্দিন ভূঁইয়া শিশির,সাবেক সভাপতি,জাসাস, ঢাকা বিশ্ববিদ্যালয়,উপদেষ্টা,ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
ব্রাহ্মণবাড়ীয়া -৬ (বাঞ্ছারামপূর) এডভোকেট রফিক সিকদার,সাবেক ছাত্রনেতা,উপদেষ্টা ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এডভোকেট জিয়াউদ্দিন জিয়া,জিয়া পরিবারের আইনজীবী,উপদেষ্টা ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D