|
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬
সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড় এলাকায় এবং দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর কৃষ্ণতলা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন—দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, সকালে ধলাইড়পাড়ের উত্তরে একটি স্কুলের পাশের ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে ওই নারীর পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ। পরে ছবি দেখে স্বজনরা তাঁর পরিচয় শনাক্ত করেন।
ওসি বলেন, প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়েছিল। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, শুক্রবার রাতে নিখোঁজ হন সুমন দত্ত। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে স্বজনরা জামালগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খালে সুমনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
একমাত্র সন্তানকে হারিয়ে বিলাপ করছেন সুমন দত্তের মা সরস্বতি দত্ত।
ওসি অলিউল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য সুমনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D