১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে সমঝোতার পথ খোলা রেখেই নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায়ে সরকার বিরোধী সব দলগুলোকে সাথে নিয়ে ফের রাজপথের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান রাজনৈতিক বিরোধীদল বিএনপি।
ক্ষমতাসিন আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় নির্বাচন করতে চাচ্ছে, তাতে নিজেদের জয় নিশ্চিত করা ছাড়া অন্য কিছু মাথায় নেই বলেই বিএনপির ধারণা। যা বিএনপির কাছে এক প্রকার স্পষ্ট।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির হাইকমান্ড ভাবছেন তাদের জোটের দলগুলো ছাড়াও যারা সরকার বিরোধী আন্দোলনে থাকতে চায় তাদের এক মঞ্চে নিয়ে আসার জোর কাজ চালাচ্ছে বিএনপি।
বিএনপি মনে করে, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নেই বিএনপি সাংগঠনিকভাবে সরকার বিরোধীদলগুলোকে নিয়ে আন্দোলন উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সম্প্রতি এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বিএনপিকে বাদ দিয়ে দেশে কিছু করা আওয়ামী লীগের সাহসে কুলাবে না।’ যদিও নানা বিতর্ক থাকা সত্ত্বেও বিএনপিকে ছাড়াই সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ‘বিএনপির পক্ষ থেকে বার বার সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়। বিএনপি সব সময়েই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আর আওয়ামী লীগ গণতন্ত্রের ভাষা বুঝতে চায় না। তাই সরকার সমঝোতায় না আসলে বিএনপি হয়তোবা সংলাপের আশায় বসে থাকবে না। বরং আন্দোলনের মাধ্যমেই সব সমস্যার সমাধান করবে।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের জনপ্রিয়তা এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যে, কোনো রকমের একটা সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় চলে আসবে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সকল সরকার বিরো্ধীদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আন্দোলন উপযোগী করতে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাছাড়া সমঝোতার সম্ভাবনা যেহেতু ক্ষীণ তাই আবারো দলকে শক্তিশালী করে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায়ে রাজপথে লড়াই করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বিগত দিনের ব্যর্থতা থেকে বের হতে এবার রাজধানী ঢাকাকে টার্গেট করে আন্দোলনের ছক আঁকা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D