৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৭
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রায় যাত্রীদের বাড়ি ফিরতে স্বস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফিরতি যাত্রাতেও সড়কপথে ভোগান্তি থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
রবিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশ যানজটমুক্ত, ভোগান্তি অনেক কম, রাস্তায় গতি কম। সকলে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করেছে। আমি আশা করছি ঈদের পর বাড়ি ফেরাও নিরাপদ হবে।’
তিনি বলেন, আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এর জন্য আমি প্রধানমন্ত্রীকেও কৃতিত্ব দেব। কারণ, তিনি সব সময় মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এবার যানজট, দূর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন যন্ত্রণা সয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
‘ফিরতি ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি হবে কিনা’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসার সময়ও কোন সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে এবং আমিও রাস্তায় থাকবো।
এদিকে ঈদে বাড়ি ফেরা মানুষরা যানজটে ভুগেছে- এই অভিযোগ তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর এই দাবির জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে নিচু সারির সব নেতাদেরই পদত্যাগ চেয়ে সড়ক মন্ত্রী বলেন, ‘আট বছরে আট মিনিটের জন্যও দলটি আন্দোলন করতে পারেনি। এখনও কোনো ইস্যু খোঁজে পাচ্ছে না। বরং আন্দোলনে ব্যর্থতার জন্য, তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত’।
পরিদর্শনের সময় সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D