শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে ও বিথী আক্তার (৩০) রাকিব হাসানের স্ত্রী। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন। এ দম্পত্তির ৯ মাস বয়সী এক শিশু সন্তান আছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান, গুরুতর আহতবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট